দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দলের শেষ সদস্য হিসেবে ইংল্যান্ডে পৌঁছেছেন তিনি। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
সাকিব
আগেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। তাই ডিপিএলে মোহামেডানের হয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে ক্রিকেটের বাইরে ফাঁকা সময় পেলেই বিভিন্ন বাণিজ্যিক কাজে নেমে পড়েন সাকিব। এবার একটি চিপস কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করতে সতীর্থ তাসকিন আহমেদ ও সৌম্য সরকারকে নিয়ে ভারতে গেলেন টাইগার অলরাউন্ডার।
প্রতি সপ্তাহের মতো যথারীতি বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তারা।
আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হটিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন টাইগার অধিনায়ক।
দেশের সেরা বোলার তিনি, আছেন দুর্দান্ত ফর্মেও। তার উপর খেলা হচ্ছে তার প্রিয় ভেন্যু মিরপুরে। তবুও আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে বল হাতে একেবারেই কম দেখা মিলছে সাকিব আল হাসানের।
‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ মার্চের সেরা হবার জন্য মনোনায়ন পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে নেয়ার ঘোষণা দিয়েছে কলকাতা। বুধবার ইংরেজ ওপেনানের সাথে স্বাক্ষর করে কেকেআর। তাকে নিতে খরচ করে দু’কোটি ৮০ লাখ টাকা।
১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর একদিকে সাকিব আল হাসানের ওয়ানডে স্টাইলে ব্যাটিং, অন্যপ্রান্তে দৃঢ় মনোবলে আগাচ্ছেন মুশফিকুর রহিম
দলীয় ৪০ রানের মাথায় ৩ উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দলকে চাপ মুক্ত রেখে মুশফিককে নিয়ে শত রানের জুটি গড়েন সাকিব। ওয়ানডে স্টাইলে খেলে তুলে নেন ব্যক্তিগত ৩১তম অর্ধশতক। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন মাত্র ৪৫ বল।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই বিঘ্ন। টস জিতে প্রথমে বোলিং নিয়েও সুবিধা করতে পারল না নীতীশ রানার দল। তারপর ব্যাট করতে নামার সময়ও বিপত্তি।