ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
সাবেক
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মালয়েশিয়া আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়া সাবেক রাষ্ট্রদূত ও জেল হত্যা মামলার সন্দেহভাজন আসামি মোহাম্মদ খায়রুজ্জামান।
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ।এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন বাংলাদেশের সাবেক এই হাইকমিশনার।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত পাঁচ সাবেক শিক্ষার্থীকে আটক করে সিলেট পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আফগানিস্তানের সাবেক সরকারের পদস্থ কর্মকর্তা ও নেতাদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, সাবেক কর্মকর্তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই।
কুড়িগ্রামের আলোচিত সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে দেয়া ‘লঘুদণ্ড’ মওকুফ করেছেন রাষ্ট্রপতি। যার ফলে সাংবাদিককে হয়রানিমূলকভাবে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়ার ঘটনায় কুড়িগ্রামের সাবেক এই জেলা প্রশাসকের দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিতরে দণ্ড বাতিল হলো।
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সংঘটিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বগুড়া-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গাইবান্ধার পলাশবাড়ীতে হাসান নামের এক কৃষককে হত্যার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলামসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।