পোল্যান্ড সীমান্তে ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ হামলার নিন্দা করে কালো দিবস ঘোষণা করেছেন ভলোদিমির জেলেনস্কি। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
সামরিক
ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দেবে রাশিয়া। এই লক্ষ্যে বিভিন্ন শহরে নতুন ‘মানবিক করিডর’ প্রতিষ্ঠা করা হবে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।এদের মধ্যে অন্তত ২৫ টি শিশু রয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ৭৫৯ জন।
রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না।
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের দেখা মিলেছে। ম্যাক্সার টেকনোলজিস নামের একটি কোম্পানি জানায়, আগে মনে হয়েছিল, বহরটি ১৭ মাইল লম্বা। কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখে বোঝা যাচ্ছে, বহরটি এর চেয়ে অনেক বড়।
ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত থেকে বিবিসির মার্ক লোয়েন জানাচ্ছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকে পাঠানো অস্ত্র-গোলাবারুদ ইউক্রেনে যাচ্ছে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে, বিশেষ করে পোল্যান্ড সীমান্ত দিয়ে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ঘাঁটিতে রুশ সৈন্যরা হামলা চালিয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। এছাড়া কিয়েভে গোলা বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।
ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া। ওই দুই অঞ্চলের নেতাদের সাথে সই হওয়া নতুন চুক্তির ফলে রাশিয়া এই অধিকার পেয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক নথিতে বলা হয়েছে।
ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লক্ষাধিক সৈন্য মোতায়েন করার পশ্চিমা নেতাদের ভাষায় "যে কোন সময়" সামরিক অভিযানের আশংকার মধ্যেই আজ বেলারুস বলেছে - রুশ সৈন্যদের সাথে তাদের যে যৌথ সামরিক মহড়া চলছিল, ইউক্রেনে উত্তেজনার কারণে তার মেয়াদ বাড়ানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কাছে যেসব গোয়েন্দা তথ্য আছে সে অনুসারে আজ বুধবারই ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসন চালাতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্টও এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন।