সার

আপাতত ওয়াসার পানির মূল্যবৃদ্ধি নয়

আপাতত ওয়াসার পানির মূল্যবৃদ্ধি নয়

বিধি প্রণয়ন না করে ঢাকা ওয়াসার পানির দাম নির্ধারণকেও বে-আইনি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির দাম বাড়ানো যাবে না।

জাতীয় সংসদ নির্বাচনে সব আসনেই রিটার্নিং অফিসার

জাতীয় সংসদ নির্বাচনে সব আসনেই রিটার্নিং অফিসার

জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রত্যেক নির্বাচনী আসনে একজন করে রিটার্নিং অফিসার নিয়োগের বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে জাতীয় নির্বাচনের সময় প্রত্যেক জেলায় একজন করে রিটার্নিং অফিসার থাকেন। 

এইচএসসি পাসে নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে চাকরি

এইচএসসি পাসে নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে চাকরি

বাংলাদেশ নৌবাহিনী ২০২৪-এ অফিসার ক্যাডেট ব্যাচে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

ফুলবাড়িয়ায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫

ফুলবাড়িয়ায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫

রাজধানীর ফুলবাড়িয়ার সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন খলিলুর রহমান হাসান (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫।

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আকাশ শুষ্ক থাকতে পারে।

জন্মদিনে সাকিব চালু করলেন ক্যানসার ফাউন্ডেশন

জন্মদিনে সাকিব চালু করলেন ক্যানসার ফাউন্ডেশন

শুধুই খেলার মাঠ নয়, ক্রিকেটারের বাইরেও আছে একটা পরিচয়; মানবিক সাকিব আল হাসান। দেশের নানান সঙ্কটে আর সময়ের যেকোনো ক্রান্তিলগ্নে তার দেখা মেলে উদার মনে। এবার আরো বড় পরিসরে দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের ৩৬তম জন্মদিবসে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধন করেন তিনি।

করোনায় সারা বিশ্বে আরও ৪০১ জনের মৃত্যু

করোনায় সারা বিশ্বে আরও ৪০১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ২৩ হাজার ৯৩১ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৭৪১ জন।

মাঠ পর্যায়ে কর্মী নিচ্ছে ইসলামী ব্যাংক

মাঠ পর্যায়ে কর্মী নিচ্ছে ইসলামী ব্যাংক

দুই বছরের ব্যাকডেট দিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ঘুমের অনিয়ম ক্যান্সারের আশঙ্কা বাড়ায়

ঘুমের অনিয়ম ক্যান্সারের আশঙ্কা বাড়ায়

সিলেটে বিশ্ব নিদ্রা দিবস পালিত হয়েছে। শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে এ অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বলা হয়, ঘুমের অনিয়ম ক্যান্সারের আশঙ্কা বাড়ায়। তাই মোবাইল ঘেঁটে ঘুমানো ও অ্যালার্ম দিয়ে উঠার অভ্যাস পরিবর্তন জরুরি।