কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসা নিয়ে খুব একটা আলোচনা নেই। গত দুই মৌসুমে এমবাপ্পের রিয়ালে আসা নিয়ে সরগরম ছিল দলবদলের বাজার। তবে গত মৌসুমে শেষ মুহূর্তে গিয়ে নিজের সিদ্ধান্ত বদলে এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলে নিজেদের অবস্থান থেকে সরে আসে রিয়াল।