সিরিজের হার বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর আজ জয়ের কোনো বিকল্প নাই সাকিবদের সামনে। তাছাড়া ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জাও তো এড়াতে হবে! বিপরীতে প্রথম ম্যাচে জয় পাওয়ায় আফগানিস্তান মাঠে নামবে সিরিজ নিশ্চিত করতে।