তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ১২ দিনেরও বেশি সময় পর ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের নিচ থেকে এক দম্পতি ও তাদের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের ছেলে হাসপাতালে মারা যায়। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
সিরিয়া
ইসরায়েলের রকেট হামলায় সিরিয়ার পাঁচ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাজধানী দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এ হামলা চালানো হয়।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে ৮৪ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। হিমশীতল আবহাওয়ায় উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত লাখেরও বেশি মানুষ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্ক ও সিরিয়াতে হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পকে ব্যবহার করে প্রতারকরা লোকজনের দেয়া দানের অর্থ কৌশলে হাতিয়ে নিচ্ছে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। এ ধরনের প্রতারণার ঘটনায় ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া লোকজন, যাদের কাছে বিদ্যুৎ পানি কিছুই নেই, তাদের জন্য অর্থ সংগ্রহের কথা বলা হচ্ছে।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশ দুটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ২১৯ জনে।
ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির দ্বিতীয় নগরী আলেপ্পোতে বিমানটি অবতরণ করে।এক দশকেরও বেশি সময় পর, এই প্রথম সৌদি ত্রাণবাহী বিমান যুদ্ধবিধস্ত সিরিয়ায় পৌঁছলো।
ভূমিকম্পের শিকার তুরস্কের আলোচিত নবজাতকটির নাম রেখেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। নবজাতকের মায়ের অনুরোধে তার নাম রাখা হয়েছে আয়েশা বাতুল।
সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।ভূমিকম্পে সিরিয়ায় এখনো পর্যন্ত পাঁচ হাজার পাঁচ শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হয়ে আসছে। তবে এর মধ্যেও অলৌকিক ঘটনা ঘটছে। সোমবার আরেকজনকে উদ্ধার করা হয়েছে। ১৩ বছর বয়সী এই বালককে ১৮২ ঘণ্টা পর উদ্ধার করা হয়।