রাজধানীর রামপুরার মালিবাগ চৌধুরী পাড়ায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
সিলিন্ডার
নারায়ণগঞ্জে ফতুল্লা উপজেলার পাগলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন আলম (৪০) ও জজ মিয়া (৫০)।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিববারের চার জনের মধ্যে সোলাইমান (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুমার পাড়া গ্রামে একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশুসহ চার জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর বিলাস নগর এলাকায় শনিবার রাত ১১টার দিকে একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রাজধানীর মুগদায় বাসার ভেতরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ।
রাজধানীর মুগদায় বাসার ভেতরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সিলিন্ডার লিকেজ থেকে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
বেসরকারি পর্যায়ে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পূর্বের মূল্য ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ দশমিক ৯২ টাকা। এর ফলে এক হাজার ৩৩ টাকার ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াবে ১ হাজার ২৫৯ টাকায়।
নোয়াখালীর জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে বহনকারী মাইক্রোবাসের সিলিন্ডারের বিস্ফোরণে দুই পুলিশ কনেস্টেবল দগ্ধ হয়েছে । দগ্ধ দুই কনস্টেবলরা হলেন- রাকেশ ও বেসান্ত । এসময় গাড়িতে ৪ জন আসামি ছিলেন।
আরো বাড়ানো হয়েছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯৯৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৩ টাকা করা হয়েছে।