হজ ও ওমরাহ করতে ইসরাইলি নাগরিক ও ফিলিস্তিনিদের নিয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে সৌদি আরবকে রাজি করার চেষ্টা করছে ইসরাইল। ইসরাইল মনে করছে, এর মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার কাজে গতি আসবে।
সৌদি আরবের
সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন।এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন। বাদশাহ সালমান এক রাজকীয় ফরমানের মাধ্যমে তার মন্ত্রিসভায় এ পরিবর্তনের কথা জানিয়েছেন বলে সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি মঙ্গলবার প্রকাশ করেছে।
সৌদি আরবের জামাই হতে চলেছেন জর্ডানের যুবরাজ হুসাইন বিন আব্দুল্লাহ। ইতোমধ্যে রাজওয়া বিনতে খালিদ বিন মুসায়িদ আলে সাইফ নামে এক সৌদি তরুণীর সাথে বাগদান সম্পন্ন হয়েছে তার। অত্যন্ত আনন্দের সাথে রাজপরিবারের পক্ষ থেকে সংবাদটি জানানো হয়েছে।
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিভিন্ন শাখায় সৌদি আরবের ১৫টি ইউনিভার্সিটি স্থান পেয়েছে। এর আগে এই তালিকায় ছয়টি সৌদি বিশ্ববিদ্যালয়ের নাম ছিল। সেরা একাডেমির এই তালিকা সাংহাই র্যাঙ্কিং নামে পরিচিত।
বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র হজ। এ বছর ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মুসলিমদের জন্য হজের নতুন লটারি পদ্ধতি চালু করে সৌদি আরব। নতুন এই পদ্ধতিতে অনেকেই ভোগান্তির শিকার হয়েছে।
লোহিত সাগরের তীরে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকোর এক তেল সংরক্ষণাগারে হামলা করেছে ইয়েমেনে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা।
তামান্না ফারজানা, যশোর: যশোরে সৌদি আরবের খেজুরের পরীক্ষামূলক চাষ শুরু করেছে হর্টিকালচার সেন্টার। বর্তমানে ২ টি গাছে ফুল এসেছে। ফলে এ খেজুর চাষে সাফল্যের আশা করছেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ বিনয় কুমার সাহা।
বাহারাইন সিকিউরিটি সামিটে গিয়ে ইসরাইলের সমালোচনায় মুখর হলেন সৌদি যুবরাজ তুর্কি বিন ফয়সল আল সৌদ। একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি বলেছেন, ''যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে, ততক্ষণ ইসরাইল যেন আরব দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে।''