সৌদি আরব এবং তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক স্বেচ্ছায় তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে 'সতর্কতামূলক পদক্ষেপ' হিসেবে তারা দিনে ১.১৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কম করবে বলে ঘোষণা করেছে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
সৌদি আরব
সংলাপ অংশীদারের মর্যাদায় সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগ দিচ্ছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করেছেন বলে সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে।
করোনার পর রমজানে ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় পাড়ি জমিয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। ফলে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে তৈরি হয়েছে ওমরাহযাত্রী ও মুসল্লিদের উপচে পড়া ভিড়।
হজ করতে সৌদি আরব গিয়ে দুই বাংলাদেশী হজযাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুজন শ্যালক-দুলাভাই।
সৌদি আরবে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় পর্যটন বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ইসরায়েলের একটি প্রতিনিধিদল ভিসার আবেদন করেছিল। কিন্তু রিয়াদ তা প্রত্যাখ্যান করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জ্বালানি খাতের পাশাপাশি সমুদ্রবন্দর ও বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, তারা আমাদের সমুদ্র ও বিমান বন্দরে বিনিয়োগ করতে চায়।
পুনরায় সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরান। দেশ দু’টির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
ওমরাহ পালন করতে সৌদি আরব আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামীসহ ওমরাহ করতে সেখানে অবস্থান করছেন তিনি। রোববার সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মাহি।
অবৈধ ভিসা বাণিজ্য এবং কিংডমের বাইরে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে ঢাকা দূতাবাসের দুই প্রাক্তন কর্মকর্তা এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ।
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে ইউক্রেনকে ৪শ মিলিয়ন বা ৪০ কোটি ডলার সহায়তার চুক্তি সাক্ষর করেছে সৌদি আরব। বোরবার কিয়েভ সফরে গিয়ে এই বার্তা দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।