২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৩০ লাখ বাংলাদেশি পর্যটক চায় সৌদি আরব। এ লক্ষ্য নিয়েছে দেশটি। চলতি বছর দেশটিতে ৩ লাখ ৩২ হাজারের বেশি বাংলাদেশি ভ্রমণ করেছেন। অফিসিয়াল ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকসংক্রান্ত সৌদি আরবের প্রথম রোড শোতে এমন তথ্য দিয়েছে সৌদি সরকার।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
সৌদি
নতুন ‘এয়ারলাইনস ক্ষতিপূরণ নিয়ম’ ঘোষণা করল সৌদি আরব। এর আওতায় বিমান ছেড়ে যেতে বিলম্ব করলে এবং লাগেজ হারানো গেলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা। যাত্রীদের অধিকার নিশ্চিত করতে নতুন এ নিয়ম জারি করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন।
নামি-দামি ফুটবলার কেনায় সৌদি আরবের ক্লাবগুলো রীতিমতো বিপ্লব করছে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইউরোপের ফুটবলে দাপিয়ে বেড়ানো অনেক তারকা খেলোয়াড় মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন। সৌদি আরব থেকে বারবার ডাক পেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার ডি মারিয়াও, তবুও সাড়া দেননি বলে দাবি এই ফুটবলারের।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ বুধবার বলেছেন, তার দেশ বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী।বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদির মন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশি হজ-ওমরাহ যাত্রীদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম নুসুক চালু করবে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের এ সেবা চালু করবেন।
সৌদি আরবের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ইয়েমেন সীমান্তে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রী সাক্ষাত করেছেন। মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দু’টি দেশের মধ্যে সম্পর্ক পুন:স্থাপনের ঘোষণার পর এই প্রথম শুক্রবার হোসেইন আমির আবদুল্লাহিয়ান সালমানের সাথে সাক্ষাত করেন।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের অন্যতম সেরা ক্লাব আল হিলালে পাড়ি জমালেন নেইমার জুনিয়র। শুক্রবার সৌদি আরবের রিয়াদে পা রাখেন তিনি। এ সময় তাকে (নেইমার) ফুলেল শুভেচ্ছা জানান আল হিলালের কর্মকর্তারা।
নতুন এক বিপ্লব চলছে সৌদি আরবে। ইউরোপের ফুটবল ছেড়ে একের পর এক তারকার সৌদি ফুটবলে যোগ দেওয়ার যে মিছিল, সেই তারকারাজিতে সবশেষ সংযোজন নেইমার। দুই বছরের চুক্তিতে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ইতোমধ্যে রিয়াদে গিয়ে ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর থেকে, ফটোসেশনে অংশ নেয়ার কাজটাও সম্পন্ন করেছেন তিনি।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে একটি সরকারি সূত্র জানিয়েছে।