ইসরাইলের কুখ্যাত প্রযুক্তি কোম্পানি এনএসও গ্রুপের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার কেনার জন্য সৌদি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল তেল আবিব।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
সৌদি
গত বছরের মতো এ বছরও করোনাভাইরাস মহামারীর মধ্যে পালিত হবে পবিত্র হজ। সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোতে ঈদ-উল-আজহা হবে ২০ জুলাই মঙ্গলবার। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জিলহজ মাস শুরু হবে ১১ জুলাই। আর হজের কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই, শেষ হবে ২১ জুলাই।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চাইলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। রাষ্ট্রদূত মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদ এর সাথে সাক্ষাৎকালে এ সহায়তা কামনা করেন।
সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের চারজনকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল আমেরিকায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া কন্ট্রাক্টের অধীনে হত্যার এক এক বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে তাদেরকে এই প্রশিক্ষণ দেয়া হয়। রাশিয়ার স্পুৎনিকসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব গণমাধ্যম এ খবর দিয়েছে।
কোনো পুরুষ অভিভাবক ছাড়াই এই বছর নারীদের হজে যাওয়ার অনুমতি দিচ্ছে সৌদি আরব। রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোতে খবর জানানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কোনো মাহরামের (পুরুষ আত্মীয়) সাহচর্যের বাধ্যবাধকতা ছাড়াই নারীরা হজের আবেদন করতে পারবেন।
সৌদি আরব শনিবার জানিয়েছে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে এমন ৬০ হাজার নাগরিক এ বছর পবিত্র হজ পালন করতে পারবে।
সৌদি আরব চলতি বছরও হজযাত্রীদের সংখ্যা সীমিত করছে। ফলে সৌদি আরবের বাইরের কেউ এবার হজ করতে পারবেন না।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, চলতি বছর পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কি না, সে ব্যাপারে তার কাছে কোনো মেসেজ (বার্তা) নেই। বুধবার (০৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সৌদি আরব স্বয়ংক্রিয় ভাবে দেশটিতে থাকা বিদেশী কর্মীদের বাসস্থান অনুমতি (আকামা) এবং প্রস্থান ও পুনরায় ফিরে আসার ভিসার মেয়াদ বৃদ্ধি করছে। এতে নতুন করে বাড়তি আর কোনো খরচ হবে না। সাউদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আররি গণমাধ্যম আল-আরাবিয়া মঙ্গলবার এ খবর দিয়েছে।