শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত রোধে, শিক্ষার মান উন্নয়নে এবং শিশুদের সাইবারবুলিং থেকে রক্ষা করতে সারা বিশ্বে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের পরামর্শ দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
স্কুল
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশনে যোগ দিয়েছে।জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক ফুড সিস্টেম সামিটের উদ্বোধনী অধিবেশনে ৮৫তম দেশ হিসেবে বাংলাদেশ ‘গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশনে’ যোগদান করলো।
ছুটির অনুমোদন ছাড়া যেসব শিক্ষক স্কুলে অনুপস্থিত তাদের তালিকা প্রতিদিন জানাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
ছুটির অনুমোদন ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৪ জন শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
প্রেমিককেই বিয়ে করতে চাইছে এই স্কুলছাত্রী। তাই প্রেমিককে বিয়ের দাবি জানিয়ে তার বাড়িতেই অনশনে বসেছে নবম শ্রেণির ওই পড়ুয়া। এদিকে, হামিদা নামের বছর ১৬-এর এই ছাত্রী অনশনে বসতেই বাড়ি ছেড়ে পালিয়েছে তার প্রেমিক।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে রিফাত হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বন্ধুদের সাথে মহানন্দা নদীর আনসারের ঘাটে গোসল করতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয় রিফাত। পরে বিকেল তিনটার দিকে রাজশাহীর একটি ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।
উজবেকিস্তানে এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু।
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এলাকা থেকে তিন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ৫ বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই যুবকদের গ্রেফতার করে গুরুদাসপুর থানা পুলিশ।
চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুইজন অভিভাবক এবং তিনজন শিক্ষার্থী।
সিলেটের জাফলংয়ে পিয়াইন নদে গোসলে নেমে নিখোঁজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র আল ওয়াজ আরশের (১৫) মরদেহ পাওয়া গেছে।