জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
স্বদেশ প্রত্যাবর্তন
আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
আগামীকাল ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম দীর্ঘ দিন গণমাধ্যমে অনুপস্থিত থাকার পর আবারো সামনে এসেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন 'পিতার প্রত্যাবর্তন' অনুষ্ঠানে এবার দেখা যাবে তাকে।
পাবনা প্রতিনিধি:পাবনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। সোমবার পাবনা জেলা আওয়ামী লীগ,পাবনা জেলা পরিষদ. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি পালন করে ।
পাবনা প্রতিনিধি: সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পায়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন জাতিসত্বার পরিচয় দিয়েছেন।
আজ সোমবার ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্যস্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপন কর্ম মহিমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা,হিমাদ্রি শিখর সফলতার মূর্ত-স্মারক,উন্নয়নের কান্ডারি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, দেশী-বিদেশী নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাংলাদেশ নিজেকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, ‘আমরা নিজেদেরকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছি। দেশি-বিদেশি নানা বাধা জয় করে আমরা এই অবস্থানে এসেছি।’