জুন মাসে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৭৩ শিশুসহ ৫২৪ জন নিহত ও ৮২১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০৭ জন পথচারী, ৮৬ জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
সড়ক দুর্ঘটনায়
মেহেরপুর জেলা পরিষদের সামনে সড়কে স্যালো ইঞ্জিন চালিতে ট্রলি চাপায় তৃষা (১৪) নামে এক ছাত্রী নিহত হয়েছে।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুরের আলমপুর মোড় এলাকায় পিকআপ ভ্যানের সাথে ব্যাটারিচালিত রিকশা ভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছে।জেলার ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় অটোভ্যানের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
রাজধানীর অদূরে সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। একটি মাইক্রোবাস উল্টোপথে যাওয়ার সময় সড়ক বিভাজন ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গেলে মেহেদী হাসান পারভেজ নামের এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়।
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মিনি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে মারা যান মো. সোহেল সিকদার (২৪) নামে এক কাতার প্রবাসী।
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।