২০২২ সালে সারাদেশে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন। যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ।সোমবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
সড়ক দুর্ঘটনা
যশোর সদর উপজেলায় ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সুয়াদি নামক স্থানে ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় মোহাম্মদ সোলাইমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান নগরের কুলগাঁও এলাকার জহির কন্ট্রাক্টর বাড়ির মোহাম্মদ খায়রুল বশরের ছেলে।
যশোরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার যশোর-মাগুরা সড়কের মনোহরপুর ও শহরের চাঁচড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (২৮) ও শাকিল আহমেদ (১৭) নামের মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা শহরের বাদুরতলা এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নেভী খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শার্শার জামতলায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাতে যশোরের-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ার জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।