ঈদুল ফিতরের আগে-পরে ১৪ দিনে (২৫ এপ্রিল-৮ মে) দেশে ২৮৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫০০ জন। নিহতের মধ্যে নারী ৩৮, শিশু ৫১। ১২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫৬ জন, যা মোট নিহতের ৪১.৪৮ শতাংশ
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
সড়ক
সারাদেশে গত এপ্রিলে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জন নিহত এবং ৬১২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৬৭ এবং শিশু ৮১ জন রয়েছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাগলাপীরে সলেয়াসার বাজার নামক স্থানে বুধবার (৪ মে) রাতে মাইক্রোবাস চাপায় সিএনজিচালিত অটোর চালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মাইক্রোবাসটিকে আটক করেছে।
রংপুরের পাগলাপীরের সলেয়াশাহ এলাকায় একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে পাঁচজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
টাঙ্গাইলের ধনবাড়িতে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিযে নিয়ন্ত্রণ হারিয়ে বিজ্রের পিলারের সাথে ধাক্কা লেগে স্কুল পড়ুয়া দুই বন্ধু নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দার সংস্থার দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি শহরের পাবলিক হেল্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় অটোভ্যানের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
রাজধানীর অদূরে সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। একটি মাইক্রোবাস উল্টোপথে যাওয়ার সময় সড়ক বিভাজন ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গেলে মেহেদী হাসান পারভেজ নামের এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়।
চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিডওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ব্রুনাইয়ে মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনায় নুর মোস্তফা (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। এতে আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।