হজ

সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৭ হাজার ১০৫ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৭ হাজার ৭৫৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।

সৌদি পৌঁছেছেন ৬৪,২৭৭ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৬৪,২৭৭ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ জন হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারিভাবে ৫৪ হাজার ৯২৭ জন মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

জিলকদ ও জিলহজ পবিত্র হজের মৌসুম

জিলকদ ও জিলহজ পবিত্র হজের মৌসুম

হজের মৌসুম শুরু হয় জিলকদ মাসে। এ মাস শেষেই আসবে জিলহজ। হিজরি সনের এই শেষ মাসটি হজের মাস। এ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হাজিরা হজ পালনে নিয়োজিত থাকেন। কিরান ও ইফরাদ হজযাত্রীরা মক্কা মুকাররমায় পৌঁছে ইহরাম অবস্থায় হজের অপেক্ষায় থাকেন।

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী।

সৌদি পৌঁছেছেন ৬২২০৯ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৬২২০৯ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে মক্কায় রোকেয়া বেগম (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

হজের শিক্ষা

হজের শিক্ষা

হজ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ ইচ্ছা বা সংকল্প করা। ইসলামী শরিয়তের পরিভাষায় মহান আল্লাহ তায়ালার নির্দেশ পালনার্থে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত তারিখে, নির্দিষ্ট স্থান তথা কাবা শরিফ ও তৎসংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারত করার সংকল্প করাকে হজ বলা হয়। 

ম্যালকম এক্সের জীবন যেভাবে বদলে দিল -হজ্ব

ম্যালকম এক্সের জীবন যেভাবে বদলে দিল -হজ্ব

ম্যালকম এক্সের জীবনদর্শনে বড় ধরনের পরিবর্তন আসে ১৯৬৪ সালে। পবিত্র হজব্রত পালন করে মক্কা থেকে ফেরার পর। একজন কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী নেতা হিসেবে মক্কায় গিয়েছিলেন তিনি। তবে ফিরে এসেছেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে। হজ বদলে দেয় ম্যালকমের জীবনদর্শন।

সৌদি পৌঁছেছেন ৫৭১২৭ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৭১২৭ জন হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৫৭ হাজার ১২৭ হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৩৫০ জন এবং আর বেসরকারিভাবে গেছেন ৪৭ হাজার ৭৭৭ জন।

নির্দেশ অমান্য করায় ৯০ হজ এজেন্সিকে শোকজ

নির্দেশ অমান্য করায় ৯০ হজ এজেন্সিকে শোকজ

নির্দেশ দেয়ার পরও তিন দিনের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শুরু না করায় ৯০টি বেসরকারি হজ এজেন্সিকে রোববার (৪ জুন) সন্ধ্যায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সৌদিতে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ৪

সৌদিতে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ৪

চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত ৫০ হাজার ১৪ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।রোববার (৪ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।