হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
হজ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না। গত রবিবার এক নির্দেশনায় ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়।
চলতি বছরের হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। সোমবার (২০ ফেব্রুয়ারি) শর্তগুলো প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশিদের হজ কিংবা ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া আগে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ অনলাইনে সংযুক্ত করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন সৌদি সরকারের উদ্যোগে ‘রোড টু মক্কা সার্ভিস’-এর একটি প্রতিনিধি দলের প্রধান নাইফ আল খাতানি।
ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম জানিয়েছেন, করোনা পরিস্থিতির উন্নতির কারণে চলতি বছর হজের ক্ষেত্রে কোনও বয়সসীমা থাকছে না।
চলতি বছরে পবিত্র হজে যেতে আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার) থেকে সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন শুরু হবে। আর তা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ন্যূনতম ব্যয় ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করে প্যাকেজ ঘোষণা করেছে।
সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার।
সরকারি খরচে গত সাত বছরে এক হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের পরিচালন ও রক্ষণাবেক্ষণের কাজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এ হবে।