শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
হত্যা
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের জামিন দিয়েছেন আদালত। দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মুঞ্জুর করেন আদালত।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৭৬ বার সময় দেয়া হলো।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় অরুণ শর্মা নামের এক সার ব্যবসায়ীকে হত্যা করে। তাঁর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার(২১নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়না এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
জন্মদিনের পরদিন গলায় ফাঁস দিয়ে আনিকা তাবাসুম (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে মেরাদিয়া নিউ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকেরাজধানীর খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়া গার্ডেন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষাণ্ড স্বামী। আজ বৃহস্পতিবার ভোর রাতে উজজেলার চরচারতলা এলাকায় এ ঘটনা ঘটে ।
নরসিংদীর পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রাসেল মৃধা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাসেল শিবপুর উপজেলার বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বিজেপি নেতা খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার। বিজেপির অভিযোগ শাসকদলই পরিকল্পনা করে হত্যা করেছে ওই ব্যক্তিকে। যদিও এমন অভিযোগ কোনও ভাবেই মানতে চাচ্ছে না তৃণমূল। তাঁদের কথায়, দুই ক্লাবের ঝামেলা মেটাতে গিয়েই প্রাণ গিয়েছে ওই ব্যক্তির।