হত্যা

রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে অপহরণের পর চতুর্থ শ্রেণির ছাত্র রিফাদ (১২) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জয়পুরহাটে বুদলা ওড়াও নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুরে গৃহবধূর আত্মহত্যা

গাজীপুরে গৃহবধূর আত্মহত্যা

গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি গ্রামে মঙ্গলবার সকালে রোকসানা আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত রোকসানা আক্তার কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মো: রতন মিয়ার মেয়ে।

দিনাজপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

দিনাজপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

দিনাজপুরের পার্বতীপুরে স্বামীকে হত্যার দায়ে শরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

চুয়াডাঙ্গায় কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী সাদিয়া খাতুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের সুমিরদিয়া এলাকায় রড দিয়ে পিটিয়ে এ হত্যার ঘটনা ঘটে।

ফরিদপুরে ধর্ষণের পর নারীকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ধর্ষণের পর নারীকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে এক নারীকে (২৬) ধর্ষণসহ হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত ২ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ওই দুই আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

যুবলীগ নেতাকে হত্যা; ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

যুবলীগ নেতাকে হত্যা; ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবলীগ নেতা রনি পলোয়ান হত্যা মামলার  প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।