কক্সবাজারে হত্যা মামলায় মো: খোকন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
হত্যা
কুয়াকাটার অদূরে খাজুরা নামক এলাকায় তানিয়া (১৪) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং খাজুরা এলাকার মো. কবির হোসেনের মেয়ে।
নোয়াখালীর সদর উপজেলার চর মটুয়া থেকে এক সিএনজি চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার হত্যার কোনো রহস্য জানাতে পারেনি। সোমবার দুপুরে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ভাইকে হত্যার জেরে বিক্ষুদ্ধ স্বজন ও এলাকাবাসী রাত সাড়ে ৯টার দিকে হত্যার সাথে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে তাদের দুটি বসত ঘরসহ ১০টি ভাড়া দেয়া কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর হাতিরঝিলের মালিবাগের সোনালীবাগ এলাকার একটি বাসায় বর্ষন আন্তনী গনছালভেস (১৭) নামের 'ও' লেভেলের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
দিনাজপুরে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন মনোয়ার হোসেন (৩৩) নামের এক যুবক। শুক্রবার রাত ১০টার দিকে কোতোয়ালী থানায় গিয়ে তিনি স্ত্রী খুনের কথা পুলিশকে জানান। এর আগে ভোরে শহরের ঘাসিপাড়া এলাকায় শ্বাসরোধ করে স্ত্রী সুমাইয়া আক্তারকে (২৭) হত্যা করে মনোয়ার হোসেন।
সিরাজগঞ্জের পৌর এলাকায় পাওনা টাকা চাওয়ায় ইউসুফ আলী (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মমিনুল ওরফে বড় গ্যাদা পলাতক রয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুরে শিশু বৃষ্টি আক্তার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই আদেশ।