গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হাইকে গ্রেফতার করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
- উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কৃষকদেরকে সার ও বীজ বিতরণ করে যাচ্ছে: আ: সালাম পিন্টু
- * * * *
- আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত
- * * * *
- যশোরে ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
- * * * *
- বিএনপিকে অতীতের ভুলের জন্য মুচলেকা দিতে হবে: পাটওয়ারী
- * * * *
- শেরপুর ডিসি অফিসে সৌরবিদ্যুৎ, মাসে সাশ্রয় লাখ টাকা
- * * * *
হত্যা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছিল। ইউক্রেনে হামলা শুরুর অল্প কিছুদিনের মধ্যে তাকে হত্যার চেষ্টা করেছিল তার শত্রুরা। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
কোভিডে প্রাণ হারিয়েছেন বাবা। মা শয্যাশায়ী। মানসিক অবসাদে ভুগছিলেন দুই মেয়ে। চূড়ান্ত হতাশায় কি চরম সিদ্ধান্ত নিলেন তিনজন? ভারতের দিল্লির বসন্ত বিহারে বন্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারে উঠছে নানা প্রশ্ন।
পারিবারিক কলহ বা অসুস্থতার কারণে রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আনন্দ সরকার (৫৫) নামে এক মৎস্যজীবী আত্মহত্যা করেছেন। রোববার সকাল ৮টার দিকে শহরের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে।
ইসরাইলি সামরিক বাহিনী এক সৈনিকের একটি রাইফেল শনাক্ত করেছে। এই রাইফেল দিয়েই আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হয়তো হত্যা করা হয়েছে। তবে, একজন সামরিক কর্মকর্তা বলেছেন, পরীক্ষার জন্য, ফিলিস্তিনিরা বুলেটটি ফিরিয়ে না দিলে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।
পিরোজপুরে একজন সত্তরোর্ধ বৃদ্ধাকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বলছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।নিহত সিতারা হালিম পিরোজপুর সদরের সিআই পাড়ার দোতলা বাড়ির নিজ ফ্ল্যাটে একাই থাকতেন।
সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী শফিকুল ইসলাম। এক দিন পর ভাড়াবাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে রোজিনা পারভীন (৩৩) নামে ওই গৃহবধূর লাশে উদ্ধার করে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আবারে ঘটল প্রাণহানির ঘটনা। রাজ্যের মিরানশাহ এলাকার পাশে একটি আত্মঘাতী বিস্ফোরণে তিন পাকিস্তানি সৈন্য ও শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক শক্তিশালী অবস্থান থেকে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়েছে। তিনি এ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড করার খবর দিয়েছেন যেখানে তিনি সকল হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীর নাম ও প্রমাণ তুলে ধরেছেন।
ঢাকার ধামরাইয়ে পৃথক ঘটনায় দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া ও বালিয়া ইউনিয়নের রামরাবন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।