শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দেশের প্রতিটি জেলায় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। দেশব্যাপী ৫০ হাজারেরও বেশি শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হবে।
- উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কৃষকদেরকে সার ও বীজ বিতরণ করে যাচ্ছে: আ: সালাম পিন্টু
- * * * *
- আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত
- * * * *
- যশোরে ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
- * * * *
- বিএনপিকে অতীতের ভুলের জন্য মুচলেকা দিতে হবে: পাটওয়ারী
- * * * *
- শেরপুর ডিসি অফিসে সৌরবিদ্যুৎ, মাসে সাশ্রয় লাখ টাকা
- * * * *
হাজ
দেশে গত ছয় বছরের ব্যবধানে একজন মানুষের মাসিক গড় আয় প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৬ সালে একজন মানুষের গড় আয় ছিল ৩ হাজার ৯৪০ টাকা। আর বর্তমানে একজন মানুষের মাসিক গড় আয় ৭ হাজার ৬১৪ টাকা।
ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ করলেন টম লাথাম। বাংলাদেশের বিপক্ষে ১২তম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাস ও দখলদার ইসরায়েলিদের মধ্যে দুই মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্ক পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথ ব্যবহারের বদলে আফ্রিকা ঘুরে জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
মৃত্যুর মিছিল থামছে না ফিলিস্তিনে। গত ৭ অক্টোবর থেকে অব্যাহতভাবে চালানো ইসরায়েলি বর্বর বোমা হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১৯ হাজার ছুঁইছুঁই।
ঢাকা-ময়মনসিংহ রেলপথে একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর পুলিশ বলছে দুর্বৃত্তরা রেললাইন গলাতে অক্সিঅ্যাসিটিলিনের ব্যবহার করেছে এবং স্লিপার কেটে ফেলায় অন্তত ১০০ মিটার লাইন পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার ফলে লাইনটির ভয়াবহ ক্ষতি হয়েছে।
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মরক্কো ও তিউনিশিয়া থেকে ৫৫ হাজার মেট্রিক টন টিএসপি সার কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৪১ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
নানা কায়দায় এক স্থান থেকে আরেক স্থানে ইয়াবার চালানা পাচার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ায় প্রতিনিয়তই কৌশল পাল্টাচ্ছে ইয়াবা পাচারকারীরা। এবার তেমনই এক ইয়াবার চালান নওগাঁয় আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এবার সাবানের প্যাকেটে ইয়াবা ভরে পাচার করা হচ্ছিল।
লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দখলদার ইসরায়েল।