চলতি বছরের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জনশুমারি ও গৃহগণনার ফলাফল অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। যা ১০ বছর আগে অর্থাৎ ২০১১ সালে ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। অর্থাৎ গত ১০ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন।
হাজ
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৮ হাজার ৫১৭ জন হাজি। মঙ্গলবার (২৬ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮৬২ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
আমার আপন দুই বোন ও অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে থাকেন। সেখানেও এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। প্রত্যেকে নিজেদের মত করে খরচ কমিয়ে, বাড়িয়ে পরিবার চালানোর চেষ্টায় আছে।
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে মমতাজ বেগম (৪৯) নামে এক বাংলাদেশী হাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
টাঙ্গাইলে পাঁচ হাজার দুইশত পিস ইয়াবাসহ শাহিন আলম নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ দক্ষিণ। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।
জোয়ারের পানির স্রোতে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০টি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের মক্কায় মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) নামে আরো এক হাজীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৬ জুলাই মক্কা আল-মুকাররমায় মারা যান। এ নিয়ে হজ পালন করতে গিয়ে ২১ জন বাংলাদেশীর মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৬ জন।
বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গারে গত কয়েকমাসে একাধিকবার বিমানের সঙ্গে বিমানে ধাক্কা লেগে ডানা ভাঙ্গার ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার অন্তত দুই হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তায় পায়ে হাঁটাও কষ্টকর। মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা চললেও এটি যেন মরণ ফাঁদ।