ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকার পুলিশ সদরদফরত ও নিরাপত্তা ভবনগুলোতে বোমা হালা চালাচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৫ জনের মৃত্যু হয়েছে।
ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকার পুলিশ সদরদফরত ও নিরাপত্তা ভবনগুলোতে বোমা হালা চালাচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৫ জনের মৃত্যু হয়েছে।
ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জন্মদিনের পার্টিতে ঢুকে গুলি চালিয়ে ছ’জনকে হত্যা করল এক বন্দুকধারী। যাঁদের মধ্যে আবার রয়েছে তার বান্ধবী। এরপর শেষে আত্মহত্যা করে ওই যুবক। আর এই ঘটনা ঘিরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে। প্রাথমিক সন্দেহে অনুমান প্রেমঘটিত কারণেই এই হামলার ঘটনাটি ঘটেছে।
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ইসরাইল-বিরোধী একটি সমাবেশের প্রস্তুতিকালে সেখানে সৌদি জঙ্গিবিমান হামলা চালায়।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশ এক শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৯২ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। প্রাদেশিক রাজধানী পুলে আলমের আজ্র এলাকায় বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। লগার প্রদেশের গভর্নর জানান, হতাহতদের মধ্যে বেশকিছু স্কুল শিক্ষার্থী রয়েছে।
পাকিস্তানের কোয়েটার সেরেনা হোটেলে এক প্রচণ্ড বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১২ জন। আহতদের কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। গাড়ি বোমা হামলায় পার্কিং এলাকাটিই উড়ে গেছে। খবর বিবিসি ও ডন
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ সন্ত্রাসী নিহত এবং ঘাঁটির উল্লেখযোগ্য মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়াপোলিস শহরে সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ৮ জন নিহত হয়েছে বলে ইন্ডিয়ানা মেট্টপলিটন পুলিশ সূত্রে জানা গেছে। খবর সিএনএন
ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) স্থানী সময় রাতে ওই ঘাঁটিতে হামলার ফলে বড় ধরণের বিস্ফোরণ ও আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে।
প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আশুলিয়ার যুবলীগ নেত্রী মোসাঃ শাহনাজ পারভীন শোভা (৩৪)।
মিয়ানমারে স্বায়ত্ত্বশাসনপন্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সশস্ত্র দলগুলোর সংঘবদ্ধ জোট দেশটিতে এক পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে।