রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুইজন কনস্টেবল আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে থাকা বায়া মাছের আড়তের দক্ষিণে নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলা
ইরান সমর্থিত গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা চালিয়ে এক শিক্ষক ও নারীসহ তিনজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার তারামিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৭ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, মধ্যরাতের ওই বিমান হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। খবর আল জাজিরার।
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে যুগান্তর পত্রিকার পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতারের গ্রামের বাড়িতে মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছে।
বগুড়ায় বিএনপি নেতা ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমুর কার্যালয়ে দু’দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ড্রোন হামলা রুখতে দেশের বিমান প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যশোর শহরের বাসভবনে মুহুর্মুহু ককটেল হামলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার যশোর শহরের ঘোপ এলাকার বাসভবনে অন্তত ১৫টি ককটেল ছুড়ে মারে অজ্ঞাত দুর্বৃত্তরা।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, শনিবার গাজার উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরে জোড়া হামলার ঘটনায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধে বাস্তুচ্যুত লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জাতিসংঘের একটি স্কুলও রয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শত শত মানুষ আহত হয়েছেন।