পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলার আগের চেয়ে বেড়েছে। এর জন্য প্রতিবেশী দেশ আফগানিস্তানে লুকিয়ে থাকা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নেতাদের দায়ী করেছেন তিনি।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
হামলা
সিরিয়ার একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১১০ জন লোক নিহত হয়েছে। বৃহস্পতিবার একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামের মুদিদোকান ও ক্যাফেতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
শরীয়তপুরের আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্যদের ওপর হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।
রুশ বাহিনীর আর্টিলারি হামলায় ইউক্রেনের খেরসন শহরে অন্তত তিনজন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েক জন।
কানাডায় বসবাসকারী শিখদের অন্যতম নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার বদলা নিতে ওয়ানডে বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রনিবাসী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন।
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় বিধ্বংসী হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট যখন ইউরোপ ও আমেরিকা থেকে দূর পাল্লার অস্ত্র ও অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ঠিক তখনই এমন হামলা চালানোর খবর এলো।
মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোলে রুশ নৌবহরের সদর দফতরে হামলায় কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলোভসহ ৩৪ কর্মকর্তা নিহত ও আরও শতাধিক রাশিয়ান সেনা আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের বিশেষ বাহিনী।