উগান্ডার একটি স্কুলে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গুরুতর আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
হামলা
সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের শিবিরে ৪৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে। খবর: আল জাজিরা।
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এসময় তার চার সমর্থক আহত হয়েছেন।
সুইডেনে বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার স্টকহোমে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। খবর এএফপির।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশের একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। খবর তোলো নিউজের।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় একটি স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। সঙ্গে তার চালকও নিহত হয়েছেন। আহত হয়ছেন অন্তত ছয়জন পথচারী।
রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের হামলা ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় ২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে বলেও জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, ড্রোন হামলায় হালকা ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহত হয়নি।
যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যের মেসার ফিনিক্স মেট্রো এলাকায় পাঁচটি পৃথক স্থানে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক নারী। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।