ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় এক সৈন্য ও এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়া একটি অঞ্চলের কাছে তারা এ হামলা চালায়। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
হামলা
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তিন সৈন্য নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় প্রদেশ তারটাসে এই ইসরাইলি হামলা চালানো হয়।
মালির সাহেল অঞ্চলে সন্দেহভাজন উগ্রবাদী হামলায় সামরিক বাহিনীর ৪২ সৈন্য নিহত হয়েছে। তারা ড্রোন ও কামান ব্যবহার করে এ হামলা চালায়। এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ বুধবার এ খবর জানিয়েছে।
দুই দিন আগেই ইসরায়েল এবং ফিলিস্তিনের একটি গোষ্টীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। তারপরে এই ঘটনা।ইসরায়েল জানিয়েছে, তারা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম উপত্যকায় একটি বাড়ি ঘিরে ফেলে। তারা ওই বাড়িতে তল্লাশি চালানোর জন্য গেছিল।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, গাজায় আরেকটি বড় ধরনের যুদ্ধ হতে পারে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত চারজন মানুষ নিহত হয়েছেন।শুক্রবার ইসরায়েল এ হামলা চালায় বলে জানায় আলজাজিরা। সংবাদমাধ্যমটির তথ্যমতে- নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন কমান্ডার এবং ছোট একটি মেয়ে শিশু রয়েছে।
আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে একটি ড্রোন হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে বলে আমেরিকার গণমাধ্যমে খবর বের হয়েছে।
ক্রিমিয়ার বৃহত্তম বন্দর শহর সেবাস্তোপোলে রাশিয়ার নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে শহরটির মেয়র মিখাইল রাজভোজায়েভ। রবিবার সেবাস্তোপোলে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সতর্ক করে বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে সম্ভাব্য সামরিক সংঘর্ষে তার দেশের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রোববার বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলো শনিবার ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এটি ইউক্রেনের শস্য রফতানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর।