শনিবার (৭ অক্টোবর) ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তাদের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। এর মধ্যেইদয়ে শুরু হয় হামাস ও ইসরায়েল যুদ্ধ।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
হামাস
হামলার আগে দীর্ঘ এক বছর ধরে ইসরাইলকে বোকা বানিয়েছে ফিলিস্তিনি হামাস। সংগঠনটির ঘনিষ্ঠ একটি সূত্র সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ইসরাইলে শনিবার আচমকা হামলা চালিয়েছে হামাস। হামলায় ছোট ও তুলনামূলক সস্তা ড্রোন ব্যবহার করে ইসরাইলের ধরাছোঁয়ার বাইরে থেকেছে সংগঠনের সদস্যরা।
হামাস যোদ্ধাদের ‘আল-আকসা স্ট্রম’ নামের সামরিক অভিযানে ইসরাইলি সেনাবাহিনীসহ দেশটির সীমান্ত এলাকায় বসতি স্থাপনকারীরা বিপর্যস্ত হয়ে পড়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ঘোষণা করেছেন যে- তুরস্ক চলমান সংঘাত নিরসনে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত।
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অতর্কিত হামলায় শুরু হয়েছে চলমান ইসরাইল-হামাস যুদ্ধ। শনিবার হঠাৎ বিপুলসংখ্যক রকেট হামলা চালানোর পর বেড়া ভেঙে ইসরাইলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা।
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে ইসরাইলের লড়াই চলছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের অবস্থান প্রকাশ করছে। রাশিয়া অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে অর্থপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে।
হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়ার সর্বশেষ প্রতিবেদন এ তথ্য পাওয়া গেছে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রার্থনার পর তিনি এ আহ্বান জানান।
ইসরাইলের ভেতরে ঢুকে হামলা চালানো গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা নতুন করে অস্ত্রের সরবরাহ পেয়েছে। তারা দক্ষিণ ইসরাইলের আরো নতুন স্থানে পৌঁছে গেছে।