হাম

ইন্দোনেশিয়ায় করোনা মহামারী বিপর্যয়, লাশ পড়ে আছে বাড়িঘরে

ইন্দোনেশিয়ায় করোনা মহামারী বিপর্যয়, লাশ পড়ে আছে বাড়িঘরে

বিবিসির ইন্দোনেশিয়া সার্ভিসের সাংবাদিক ভালদিয়া বারাপুতরি লিখেছেন, এশিয়া মহাদেশের মধ্যে ইন্দোনেশিয়া হয়ে উঠেছে করোনাভাইরাস সংক্রমণের নতুন আরেকটি হটস্পট।

পাকিস্তানে চীনা ইঞ্জিনিয়ার বহনকারী বাস লক্ষ্য করে বোমা হামলা, নিহত ১৩

পাকিস্তানে চীনা ইঞ্জিনিয়ার বহনকারী বাস লক্ষ্য করে বোমা হামলা, নিহত ১৩

পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় ১৩ ব্যক্তি নিহত হয়েছে, যার মধ্যে চীনের নাগরিক রয়েছে নয় জন।নিহতদের মধ্যে দু'জন পাকিস্তানী সৈন্যও রয়েছে।

দারিদ্র্যের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে : রাষ্ট্রপতি

দারিদ্র্যের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ মানসম্মত প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একইসাথে রাষ্ট্রপতি বলেছেন, দারিদ্র্যের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১’ উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। বুধবার (০৭ জুলাই) ভোররাতে বিমানবন্দরটিতে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরবিল বিমানবন্দরে মার্কিন সেনাঘাঁটি অবস্থিত। এসব হামলার পরপরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে এর সব বাতি নিভিয়ে ফেলা হয়।তবে এসব হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর এখনও প্রকাশ করা হয়নি।

আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ইসরায়েলি বিমান হামলা

আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ইসরায়েলি বিমান হামলা

আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার (০৩ জুলাই) হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি, ইসরায়েলে আগুনের বেলুন হামলা চালিয়েছে হামাসের সদস্যরা। জবাবে বিমান হামলা চালানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজায় বিমান হামলা চালাল ইসরায়েলি দখলদার বাহিনী।

কাদের মির্জার অনুসারীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৮

কাদের মির্জার অনুসারীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের ওপর প্রতিপক্ষ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার ও হেলাল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

হলি আর্টিসান হামলা : ৫ বছর আগে যা ঘটেছিল সেদিন

হলি আর্টিসান হামলা : ৫ বছর আগে যা ঘটেছিল সেদিন

রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পাঁচ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে।

আজারবাইজানের সামরিক ঘাঁটিতে আর্মেনিয়ার সেনাদের গুলিবর্ষণ

আজারবাইজানের সামরিক ঘাঁটিতে আর্মেনিয়ার সেনাদের গুলিবর্ষণ

আর্মেনিয়ার সেনারা গত বছরের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে কালবাজার অঞ্চলে অবস্থিত আজারবাইজানের সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণ করেছে। রবিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইরাক ও সিরিয়ায় বাইডেনের নির্দেশে হামলা

ইরাক ও সিরিয়ায় বাইডেনের নির্দেশে হামলা

ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কর্মী ও স্থাপনার ওপর ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে বলে রবিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে। আবার মার্কিন আক্রমণের প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে মিলিশিয়ারা।