হাম

গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০

গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০

বিয়ের আনন্দঘন মুহূর্তে হঠাত্ হামলা। লাঠিসোঁটা নিয়ে বিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে গ্রামের সমাজ সরদারের নেতৃত্বে একদল লোকের বিরুদ্ধে। এতে বর, তার মা-বোনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত বর ও তার ছোট বোনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিয়ের অনুষ্ঠানও পণ্ড হয়ে যায়।

ফুলহাম একাডেমির বর্ষসেরা হয়ে জনি হেইন্স ট্রফি জিতলেন বাংলাদেশের ফারহান

ফুলহাম একাডেমির বর্ষসেরা হয়ে জনি হেইন্স ট্রফি জিতলেন বাংলাদেশের ফারহান

ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ২০২৬ সালের জনি হেইন্স ট্রফি জিতেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ফরোয়ার্ড।

সতীর্থদের ভোটে পাওয়া এই পুরস্কার তার ক্যারিয়ারে যোগ করল নতুন এক অর্জন।

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলার নিন্দা ওমানের

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলার নিন্দা ওমানের

সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওমান। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি।

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

চলমান উত্তেজনরার মধ্যেই চলতি সপ্তাহে সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। বুধবার (৭ অক্টোবর) সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চাঁদপুরের মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড

চাঁদপুরের মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় রাজন নামে এক আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ৫২ আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ এ রায় দেন।

 

গর্ভাবস্থা কী শিক্ষা দিয়েছে— জানালেন মৌসুমী হামিদ

গর্ভাবস্থা কী শিক্ষা দিয়েছে— জানালেন মৌসুমী হামিদ

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে তার। নিজের ভেতর আরেকটি প্রাণ বয়ে বেড়ানোর দিনগুলো নতুন সব শিক্ষা দিচ্ছে অভিনেত্রীকে।