মিয়ানমারে বিদ্রোহীগোষ্ঠীর সশস্ত্র হামলায় গত চার দিনে জান্তা সরকারের আরও ৩৯ সেনা নিহত হয়েছে। বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস (পিডিএফএস) ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইএওর সদস্যদের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
হাম
হামাস ও ইসরায়েলের মধ্যে দুইদিনের যুদ্ধবিরতি বাড়ানোর শেষ দিন আজ বুধবার ১৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ১০ জন ইসরায়েলি, বাকিরা বিদেশি নাগরিক। তবে দুই ইসরায়েলি-রাশিয়ান ও চারজন থাই নাগরিককে চুক্তির বাইরে ছেড়ে দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েল ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে সামরিক ব্যারাক, কারাগার এবং আরও কয়েকটি স্থানে হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
গাজীপুরে নিষিদ্ধঘোষিত জেএমবির আত্মঘাতী বোমা হামলার ১৮তম বার্ষিকী আজ। ২০০৫ সালের এ দিন সকালে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে জঙ্গি সংগঠনের বোমা হামলায় ১০ জন নিহত হয়। এর মধ্যে পাঁচ জন আইনজীবী, চার জন বিচারপ্রার্থী ও হামলাকারী নিজে।
গাজায় চলমান যুদ্ধবিরতির পঞ্চম দিনে চুক্তির অংশ হিসেবে আরো ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী, পরীক্ষিত এবং দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকবেন আজীবন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৮ নভেম্বর)।
চলমান যুদ্ধবিরতির চতুর্থ দিনে গত সোমবার তিন বছর বয়সী যমজ শিশুসহ আরও ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দী।
পাকিস্তানে সামরিক বহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের এই হামলায় অন্তত ১১জন সেনা আহত হয়েছেন।
ভারত মহাসাগরে ইসরায়েলের একটি মালবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল। ভারত মহাসাগরের উত্তরে মাকরান সাগরে হামলার শিকার হওয়ার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। গাজায় যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার