হার

এসএসসি ও সমমানে পাসের হার ৮০.৩৯

এসএসসি ও সমমানে পাসের হার ৮০.৩৯

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। সেবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

রফতানি ঋণের সুদের হার কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ

রফতানি ঋণের সুদের হার কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ

রফতানি খাতে প্রি-শিপমেন্ট ঋণে সুদের হার ১ শতাংশ কমিয়ে ৯ দশমিক ১০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রফাতানি খাতের বৈশ্বিক চ্যালেঞ্জ বিবেচনা করে বৃহস্পতিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

ইউনাইটেডকে সহজেই হারাল রিয়াল

ইউনাইটেডকে সহজেই হারাল রিয়াল

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচটি ২-০ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা।

নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট

নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট

গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

ভারতকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা পাকিস্তানের

ভারতকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা পাকিস্তানের

ইমার্জিং এশিয়া কাপের টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতকে হারিয়ে এবারের আসরের শিরোপাও ঘরে তুললো তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের পাত্তাই দেয়নি মোহাম্মদ হারিসরা, ফাইনালে তাদের হারিয়েছে ১২৮ রানে। পাকিস্তানের হয়ে ফাইনালে শতক হাঁকান তইয়্যব তাহির। ম্যাচ সেরাও তিনি।

আচরণবিধি ভেঙে ভারত - বাংলাদেশে তুমুল সমালোচনার মুখে হারমানপ্রীত

আচরণবিধি ভেঙে ভারত - বাংলাদেশে তুমুল সমালোচনার মুখে হারমানপ্রীত

ক্রিকেটীয় আচরণবিধি লঙ্ঘন করে শাস্তির মুখে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আইসিসির বিধিমালা অনুযায়ী ম্যাচ চলাকালীন এবং ম্যাচ শেষে কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার।

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৪

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৪

ঝালকাঠি সদর উপজেলায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফের ভারতের কাছে হার, ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফের ভারতের কাছে হার, ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আবারো আশা দেখিয়েও হতাশায় মোড়ালো বাংলাদেশ। আরো একবার শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলা, আরো একবার ভারতের কাছে হার। আরো একবার তীরে এসে তরি ডোবা! ভারতের বিপক্ষে যেকোনো খেলায়, যেকোনো ফরম্যাটে জয়ের পথে ছুটতে ছুটতে শেষে এসে পথ হারানো, এ যেন আমাদের অবধারিত নিয়তি! ফলে ৫১ রানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো টাইগারদের।