হার

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের পদক

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের পদক

এশিয়া কাপ আরচ্যারি ওয়ার্ল্ড র‌্যাংকিং স্টেজ-থ্রিতে  বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক জিতেছে। আজ (১০ জুন) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই পদক অর্জন করে বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এশিয়ার ২৪ এবং ওশেনিয়ার ২টি দেশ অংশগ্রহণ করেছে। 

হার্ট সার্জারি করা চিকিৎসকের মৃত্যু হার্ট অ্যাটাকে

হার্ট সার্জারি করা চিকিৎসকের মৃত্যু হার্ট অ্যাটাকে

চিকিৎসা জীবনে সফলভাবে ১৬ হাজারেরও বেশি হার্ট সার্জারি করেছেন তিনি। চিকিৎসক হিসাবে খুব অল্প সময়েই বেশ সুনাম কুড়িয়েছিলেন ভারতের গুজরাটের এক হৃদরোগ বিশেষজ্ঞ। এবার চিকিৎসক নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজ্যটির জামনগরে। 

রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এক যুগে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ রেকর্ড

এক যুগে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ রেকর্ড

মূল্যস্ফীতির হার বাড়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে। এক যুগের মধ্যে এ হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মে মাসে মূল্যস্ফীতির হার বেড়ে দুই অঙ্কের একেবারেই কাছাকাছি অর্থাৎ ৯ দশমিক ৯৪ শতাংশে দাঁড়িয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে টানা তিন মাস মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরে রয়েছে। মূল্যস্ফীতির হার বেশি মাত্রায় বাড়লেও মজুরির হার বেড়েছে তুলনামূলকভাবে কম।

পুরো বাজেটই গরিবের জন্য উপহার : অর্থমন্ত্রী

পুরো বাজেটই গরিবের জন্য উপহার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুরো বাজেটই গরিব মানুষের জন্য উপহার। এ দেশে অনেক মধ্য আয়ের মানুষ আছে, সময় এসেছে তাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। যারা আয় করেন ট্যাক্স দেয়ার সক্ষমতা আছে তাদের ট্যাক্স দিতে হবে।

টানা ৭ বছর ধরে কমেছে জাপানের জন্মহার

টানা ৭ বছর ধরে কমেছে জাপানের জন্মহার

জাপানের জন্মহার ২০২২ সালে টানা সপ্তম বছরে কমেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০২২ সালে উর্বরতার হার (ফার্টিলিটি রেট) বা একজন নারী তার জীবদ্দশায় জন্ম নেওয়া সন্তানের গড় সংখ্যা ছিল ১ দশমিক ২৫৬৫১।

হারামাইনের মুসাফির

হারামাইনের মুসাফির

ফয়সাল আহমাদ। কাতার প্রবাসী বাংলাদেশী আলেম। দেশটির রাজধানী দোহার একটি মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে ঘুরে গেলেন দেশ থেকে। ফেরার কিছু দিন পরই নিজের কর্মস্থলে নিয়ে গেছেন স্ত্রী, ৬ মাস বয়সী সন্তান ও বাবা-মাকে। সেখানে পৌঁছে তাদের নিয়ে রওনা হয়েছেন পবিত্র দুই ভূমি মক্কা-মদিনার হারামাইনের উদ্দেশে, ওমরাহ পালনের জন্য। আর এই সফরটি হচ্ছে ফয়সাল আহমাদের ব্যক্তিগত গাড়িতে। নিজেই ড্রাইভিং করে স্বপ্ন সফরে বের হয়েছেন তার সবচেয়ে কাছের মানুষদের নিয়ে। তার মসজিদ থেকে মক্কার দূরত্ব ১৪৫১ কিলোমিটার। সেখান থেকে ফের রওনা করবেন মদিনায়, মসজিদে নববীতে, রাসূল সা:-এর রওজায় দাঁড়িয়ে তাঁর প্রতি সালাম পেশ করতে। আবেগাপ্লুত এই সফর ফয়সাল আহমাদের মনে কেমন অনুভূত হচ্ছে এবং কী ঘটছে পথেঘাটে। সেটাই সংক্ষেপে তুলে ধরছেন তিনি। 

সড়কে নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

সড়কে নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

কূটনীতিকদের চলাচলে পুলিশের নিরাপত্তা উঠিয়ে নেয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

যেন ফিরে এলো নব্বই দশক। ফিরিয়ে আনলো আবাহনী-মোহামেডান। রক্তহিম করা সেই পুরনো স্বাদ, লোম দাঁড়ানো শিহরণ; কী ছিলো না আজ! ক্ষণে ক্ষণে রঙ বদলালো, পরতে পরতে উত্তেজনা ছড়ালো, প্রতি মুহূর্তেই অনিশ্চয়তার রহস্যময় ঘোরে আচ্ছাদিত করে রাখলো। উন্মাদনার এমন পারদ ঠাসা ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতলো মোহামেডান।

প্লাস্টিক নিয়ে গাছ উপহার দিল ইবির অভয়ারণ্য

প্লাস্টিক নিয়ে গাছ উপহার দিল ইবির অভয়ারণ্য

ইবি প্রতিনিধি: ‘প্লাস্টিক জমা দিন, পরিবেশবান্ধব গাছ নিন’ এই প্রতিপাদ্য নিয়ে প্লাস্টিকের বদলে গাছ প্রদান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’।