ফরিদপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
হাসপাতাল
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী ডেঙ্গুতে মারা গেছেন। তারা হলেন-যশোরের কেশবপুরের বুড়িহাটি গ্রামের শাহাজাহান (৪০), নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের আরিফা (৩৫) ও বাগেরহাটের লিলি (২৭)।
দীর্ঘ আট বছর পর এক সাথে ৪ সন্তানের মা হলেন চুয়াডাঙ্গার তহমিনা খাতুন (২৬)।বুধবার (৪ অক্টোবর) যশোর ১৫ রেল রোডস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ২ পুত্র এবং ২ কন্যা সন্তানের জন্ম দেন এই মা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
মাত্র ৪৮ ঘণ্টায় এক সরকারি হাসপাতালে ৩১ রোগীর মৃত্যুর পর সচেতন হয় সরকার। তাড়াতাড়ি করে ওই হাসপাতালে যান ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য (এমপি)।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন।
দেশে গত এক দিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে এক হাজার ৭৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় ডেঙ্গুতে মারা গেছে আটজন। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল ভর্তি রোগী নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।
হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।