ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন ১০৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু হয়েছে।