ইসলাম ধর্মে হিজাব অপরিহার্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্ক ঘিরে এ রায় দিল কর্ণাটক হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দেন আদালত।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
হিজাব
হিজাব বা কোনো ধর্মীয় প্রতীক পরে ক্লাস নেয়া যাবে না, কর্তৃপক্ষের এই আদেশের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি বেসরকারি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন।
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের হাইকোর্টে স্কুল ও কলেজে হিজাব পরায় সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলিম ছাত্রীদের পিটিশনের শুনানি অব্যাহত রয়েছে।
‘বিভিন্ন সংস্কৃতিকে তাদের ধর্মীয় বিশ্বাস প্রদর্শনের অনুমতি দেয় ভারতের বহুত্ববাদ।’ হিজাবের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদনকারী আইনজীবী এমনই যুক্তি দাড় করলেন বুধবার। মামলার শুনানি চলাকালীন মামলাকারী শিক্ষার্থীদের আইনজীবী দাবি করেন, শুধুমাত্র ধর্মীয় কারণেই মুসলিম শিখার্থীদের হিজাব নিষিদ্ধ করা হচ্ছে।
হিজাব মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শীর্ষ আদালত বলেছে, ‘আমরাও জানি যে রাজ্য (কর্নাটকে) কী হচ্ছে, আমরা উপযুক্ত সময় বিষয়টি শুনব।’
ভারতের কর্নাটক রাজ্যে হিজাব পরে কলেজে যাওয়ার জন্য হিন্দু উগ্রবাদীদের হাতে হেনস্তার শিকার মুসলিম ছাত্রী মুশকান খান বলেছেন, তিনি হিজাব পরেছেন বলে তারা জয় শ্রী রাম স্লোগান দিয়েছে। তখন আমিও আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি। আমি হিজাব পরার অধিকার রক্ষার লড়াই অব্যাহত রাখব।
মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে তীব্র উত্তেজনার জেরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সব স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যে সরকারি কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরার নিষেধাজ্ঞার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি করেছেন কর্নাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ।
হিজাব পরে ভোট দেওয়া যাবে না, জানিয়েছিল ভোটগ্রহণ কেন্দ্র। তবে পরে তার জন্য তারা দুঃখপ্রকাশ করে শহরের প্রশাসন।জার্মানির পশ্চিমপ্রান্তের শহর ব্যার্গহেইম।
মুসলমান নারীদের পুলিশ বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করতে পোশাকে হিজাব অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড। পুলিশে নিয়োগ পাওয়া মুসলিম নারী জিনা আলীকে প্রথম হিজাব পরানোর মধ্য দিয়ে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। খবর বিবিসির।