প্রবল আকার ধারণ করেছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রসঙ্গে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস সংবাদমাধ্যমকে বলেন, গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ৯ কিলোমিটার গতিতে এগিয়েছে এবং এটি আরও শক্তি সঞ্চয় করছে।
হু
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে
ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি পুলিশের পাহারায় মসজিদুল আকসায় জোর করে প্রবেশ করেছে ইহুদি বসতিস্থাপনকারীরা। রোববার সকালে প্রায় এক শ' ইহুদি পুলিশি পাহারায় মসজিদ চত্ত্বরে প্রবেশ করে তারা। এর আগে মসজিদে ফজরের নামাজের পর সমবেত মুসল্লিদের ওপর হামলা করে ইসরাইলি পুলিশ।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে তারা হামাসের বেশ ক্ষতি করেছেন, গাজার নিয়ন্ত্রণকারী এই গ্রুপটির শক্তি বেশ খর্ব করা সম্ভব হয়েছে। কিন্তু গাজায় বিপুল সংখ্যক বোমা ফেলেও ওই লক্ষ্য অর্জনের সরকারি দাবির ব্যাপারে ইসরাইলিরা সংশয়ে রয়েছে। আবার ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিপদে রয়েছেন।
ইসরাইল বাহিনী গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখলেও যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ স্থানীয় সময় ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) তার সিকিউরিটি ক্যাবিনেটের সভা ডেকেছেন। সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায়ই এই বৈঠকের উদ্দেশ্য বলে ইসরাইলি মিডিয়া জানিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাহুল গান্ধী। কংগ্রেসের এই নেতা টুইট বার্তায় জানিয়েছেন,তার দেহে করোনার কিছু কিছু লক্ষণ দেখা দিয়েছে।
জাতীয় সংসদের স্পিকারের কাছে বিএনপির দলীয় সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদে বিএনপি দলীয় হুইপ হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়ার জন্য আবেদন দিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আইসিইউতে নেয়া হয়েছে ।
করোনা ভাইরাসে আক্রান্ত হযেছে মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করা হয়েছে জানিয়েছে ইসরাইলি রাষ্ট্রীয় রেডিও কান।