আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, ব্যক্তিগত কোনো কারণে নয়, জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গতকাল আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমরা আলেম-উলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং কওমী মাদরাসাগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নেয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে আলেম-উলামাদের মুক্তি দেবেন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
হেফাজত
গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে তার বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান তারা।
জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীর আবারো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় রবিবার (৩০ মে) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ রিমান্ড মঞ্জুর করেন।
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডের জন্য গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেওয়া হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকার একটি টিম।
হেফাজত ইসলামের মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির নেতা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহারকে চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে হাজিরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা হাফেজ মো: মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে (৪৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারির ডেমরা জোনের একটি দল।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সাথে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মাসের মাথায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে বদলি করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।