বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে তার ছবি ছাড়া ব্যানার ও পোস্টারে অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। যাদের এলইডি বোর্ড রয়েছে তারা ১৫ আগস্টের কর্মসূচি এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেয়া হয়েছে।