বাংলাদেশ পুলিশের ১৫ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
১৫
সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৫ জনকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রংপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।
চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানের সময় জেলেদের হামলায় ওসিসহ নৌ পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন।
ফরিদপুরের মধুখালী উপজেলায় সাতটি এতিম খানায় ভুয়া শিক্ষার্থী দেখিয়ে ১ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের দায়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী বছরের জুন মাস পর্যন্ত বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণ এবং পোষা প্রাণীদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ব্যয় করবে ১৪ লাখ ৭৫ হাজার ৩০৩ টাকা। শুক্রবার (২০ অক্টোবর) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের প্রযুক্তি প্রেমীদের জন্য বহুল প্রত্যাশিত আইফোন ১৫ সিরিজ উন্মোচন করেছে দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম মার্কেটপ্লেস রবিশপ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মোবাইল ফোন অপারেটর রবি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি মাসে মাত্র চার হাজার ৭৭৮ টাকা ইএমআই (সমান মাসিক কিস্তি) থেকে শুরু করে আইফোন ১৫ সিরিজটি ২৮ অক্টোবর থেকে ডেলিভারি শুরু হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫০ সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ নেটওয়ার্কে সূচিত হতে যাচ্ছে আরও একটি মাইলফলক।
মোবাইল গ্রাহকদের জন্য তিন ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ রোববার (১৫ অক্টোবর) থেকে বন্ধ হয়ে গেছে। গ্রাহকেরা শনিবার মধ্যরাত থেকে তিন ও ১৫ দিনের প্যাকেজ কিনতে পারছেন না।