১

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের একের পর এক ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

উত্তরা থেকে ১৭ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

উত্তরা থেকে ১৭ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক ইট-বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে। এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

 

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৪ জনকে অর্থদণ্ড

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৪ জনকে অর্থদণ্ড

কুমিল্লার দাউদকান্দিতে ছয়টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টে ১৪ জনকে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কালকিনিতে হাসপাতালে টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা, ১৫ হাজার টাকা জরিমানা

কালকিনিতে হাসপাতালে টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা, ১৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনিতে টেকনিশিয়ান না থাকা ও রোগীর পরীক্ষার রিপোর্ট প্রদানে অনিয়ম করায় ভূরঘাটা নিরাময় হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।