রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ১৬ তলা ভবনে থেকে পড়ে ফাতেমা ভুইয়া পুতুল (১৫) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা সোয়া এগারোটার দিকে এ ঘটনা ঘটে। সে স্থানীয় ইন্টেলিজেন্সিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
১
গোপালগঞ্জে জমিজমা ও বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাইদের হামলায় আহত সুশান্ত মন্ডল (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০০ রাউন্ড ‘গুলি সদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এগুলো ব্লাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত ‘গুলি বিশেষ’।
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে চোলাই মদসহ আবু তাহের (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বিরোধী দলের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বগুড়ায় বিক্ষোভ মিছিল চলাকালে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে।
গত অক্টোবর মাসে সারা দেশে ১ হাজার ৪৭৫টি আগুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন ২৭ জন।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাচারকালে ৭টি প্লাস্টিকের ড্রামে ১ হাজার ৪১৫ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখনও তালা ঝুলছে। এই সময়ে সেখানে দলটির নেতাকর্মীদের আনাগোনাও দেখা যায়নি। এ ছাড়া পুলিশ সদস্যরা এখনো কার্যালয়ের সামনেই অবস্থান করছেন
মাদারীপুরের রাজৈরে সাকুরা পরিবহনের বাসের চাপায় খোকন কুন্ডু (৪২) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছে। এসময় নারীসহ আহত হয়েছে আরো ৩ জন।
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ জন।