১

সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।

বৃষ্টিতে বন্ধ খেলা, ১৭ রানে এগিয়ে টাইগাররা

বৃষ্টিতে বন্ধ খেলা, ১৭ রানে এগিয়ে টাইগাররা

অ্যাডিলেইড ওভালে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসে ঝড় তুলেছেন লিটন কুমার দাস। তার ২১ বলে পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ভর করেই ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছে বাংলাদেশ।

১০ বছর পর বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

১০ বছর পর বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীতে বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) কে ১০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-২।

ভুয়া পরীক্ষার্থীর ২ বছর এবং প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ১০ বছরের কারাদণ্ড

ভুয়া পরীক্ষার্থীর ২ বছর এবং প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ১০ বছরের কারাদণ্ড

সরকারি কর্মকমিশন (পিএসসি) পরিচালিত কোনো পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিলে দুই বছরের কারাদণ্ড এবং প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অধ্যাদেশ, ১৯৭৭ রহিত করে নতুন আইন প্রণয়নের জন্য জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।

গুজরাতের ঝুলন্ত সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০

গুজরাতের ঝুলন্ত সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০

ভারতের গুজরাত রাজ্যের মৌরবি ঝুলন্ত ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০ হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংভি। রোববার দিবাগত সারারাতে উদ্ধারকর্মীরা মোট ১৭৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। 

বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, নিহত ১০

বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, নিহত ১০

ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ২০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

১৫০ রানেই থামলো বাংলাদেশের ইনিংস

১৫০ রানেই থামলো বাংলাদেশের ইনিংস

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত। তার ৫৫ বলের দায়িত্বশীল ৭১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানের লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা। ফলে জিম্বাবুয়ের জয়ের জন্য লক্ষ্য মাত্রা ১৫১ রান।