যশোরের শার্শা সীমান্ত এলাকায় ইউরিয়া সারের ব্যাগের ভেতর থেকে ১০টি সোনার বারসহ শাকিব হোসেন (১৯) নামে এক যুবকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ২৩৩ গ্রাম। আটক শাকিব শার্শা থানাধীন গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
১
পাবনা জেলার আটঘরিয়া উপজেলা বিএনপি কর্মসূচি ঘোষণা করার পর একই স্থানে স্থানীয় আওয়ামী লীগও কর্মসূচি ঘোষণা করার প্রেক্ষাপটে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি। সেই সাথে ১৬ জন নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের কথাও জানানো হয়েছে। তাছাড়া বিশৃঙ্খলার সাথে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ছাত্রলীগ।
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বার্মিজ গুড়ের মধ্যে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ২১৫৯.৪৩ গ্রাম।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ দুই জন ভারতফেরত যাত্রীকে আটক করা হয়েছে বলে শুক্রবার কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
রাজধানীতে ১৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহের জন্য সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দেশিয় তিন কোম্পানি থেকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করবে। এই তেল কিনতে খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা।
মার্কিন বিমান বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনকে আমেরিকার কাছ থেকে এফ-১৬ জঙ্গিবিমান গ্রহণের জন্য আরো অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে। ইউরোপ ও আমেরিকায় মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেমস হ্যাকার এ মন্তব্য করেছেন।
তাজিকিস্তান ও কিরগিজস্তানের মধ্যকার সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮১ হয়েছে। তাজিকিস্তান জানিয়েছে, এতে তাদের ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য দেখানো হবে ব্রিটেনের ১২৫ প্রেক্ষাগৃহে। এসব প্রেক্ষাগৃহে গিয়ে রানির শেষকৃত্য দেখতে কোনো অর্থ খরচ করতে হবে না।