২

ইউক্রেনের হাসপাতালে রুশ রকেট হামলায় নিহত ২, আহত ২৩

ইউক্রেনের হাসপাতালে রুশ রকেট হামলায় নিহত ২, আহত ২৩

পূর্ব ইউক্রেনের দনিপ্রোতে শুক্রবার সকালে একটি চিকিৎসা কেন্দ্রের ওপর রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দু'জন নিহত এবং আরো অন্তত ২৩ জন আহত হন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণের কথা নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন হাসপাতালটি থেকে লোকজনকে উদ্ধার করা এবং আক্রান্ত স্থানটি পরিষ্কার করার জন্য কাজ করছে।

ঢাকার বাতাসের মানে উন্নতি, অবস্থান ১২

ঢাকার বাতাসের মানে উন্নতি, অবস্থান ১২

বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১২তম। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৯২। সে অনুযায়ী বাতাসের মান ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায়।

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

২০২৪ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

২০২৪ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেন একসময় তার সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।

দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ আটক ১

দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ আটক ১

দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্বর্ণের চালান জব্দ করে এবং বহনকারী নারীকে আটক করে।

‘অনলাইনে ৩২৬ কোটি টাকা ভূমিকর আদায়’

‘অনলাইনে ৩২৬ কোটি টাকা ভূমিকর আদায়’

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, গত এক মাসে ভূমিকর আদায় হয়েছে ৩২৬ কোটি টাকা। অনলাইনে ভূমিকর আদায়ের ব্যবস্থা নেওয়ায় এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

২৩১ সদস্য নিয়ে অনুমতি পেল ‘এমআরটি পুলিশ’

২৩১ সদস্য নিয়ে অনুমতি পেল ‘এমআরটি পুলিশ’

স্বপ্নের মেট্রোরেল চালু হলেও নিরাপত্তা নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ছিল কর্তৃপক্ষ। এর মধ্যে দুষ্কৃতকারীদের ছোড়া ঢিলে মেট্রোরেলের একটি জানালার কাচ ভাঙার ঘটনা আরও উদ্বেগ বাড়ায়। এ পরিস্থিতিতে এরই মধ্যে মেট্রো পুলিশ ইউনিট (এমআরটি) গঠন চূড়ান্ত করেছে সরকার।

ঘূর্ণিঝড় মোখা : ৪.২১ কোটি ডলারের সহায়তার আবেদন জাতিসঙ্ঘের

ঘূর্ণিঝড় মোখা : ৪.২১ কোটি ডলারের সহায়তার আবেদন জাতিসঙ্ঘের

ঘূর্ণিঝড় মোখা'র প্রভাবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগোষ্ঠীর জন্য জাতিসঙ্ঘ ও এর অংশীদাররা মঙ্গলবার চার কোটি ২১ লাখ মার্কিন ডলারের আবেদন করেছে।