বিশ্বের সবচেয়ে ধনী টি২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। পরিকল্পনাটি সফল হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) ছাপিয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
২
চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করেছে টাস্কফোর্স টিম। এ সময় ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কিশোর ও অপ্রাপ্ত বয়স্ক ছয় জেলেকে শাসন করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিশ্বের দূষিত শহরের তালিকায় শুক্রবার ঢাকার অবস্থান ১২তম। আজ সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৩৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। গতকাল বৃহস্পতিবার একই সময়ে ঢাকার অবস্থান ছিল ১৪তম, স্কোর ১৩৬।
ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী সেপ্টেম্বরের জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে না ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েলর মুখপাত্র অরিন্দম বাগচী এমন ইঙ্গিতই দিয়েছেন।
পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে গেছে প্রায় ২০টি গুদাম। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বৃহস্পতিবার এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত তিন মাসে দেশজুড়ে অন্তত ১২৮ শিশু নিহত হয়েছে। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আরো ২২৫ শিশু বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছে।
সুদানের দারফুর অঞ্চলে আরব ও অনারব গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে। এছাড়া সংঘর্ষে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দেয়াসহ হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।
ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রী ২৯ জনই কোটিপতি। একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় নেই। তার সম্পত্তি ১৫ লাখ রুপির কিছু বেশি। অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা এডিআর সম্প্রতি যে রিপোর্ট দিয়েছে তাতে এমনটাই দেখা যাচ্ছে।
ফেনীতে এক কোচিং সেন্টার থেকে ২৬ শিক্ষার্থীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১এপ্রিল) বিকেলে জামায়াত-শিবির কর্মী সন্দেহে তাদেরকে আটকের দাবি করেছে তারা।
অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি এবং জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে ২৫ জনকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।