বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
২
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন নারী।
ময়মনসিংহের জেলার ত্রিশালে ট্রাক চাপায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আছেন।
কোভিড-১৯ সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির মাধ্যমে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারাম এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় ২ জন চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ২০৩০ সালের মধ্যে খাদ্য শস্য সংরক্ষণ সক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। সম্প্রতি একনেকে ৩০টি সাইলো নির্মাণের অনুমতি পাওয়া গেছে বলেও তিনি জানান।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন স্মরণে ‘শেখ রাসেল দিবস’-২০২১ উদযাপন করা হয়েছে।
২০ বছর পর বাজারে ফিররো নকিয়ার লিজেন্ডারি মডেল ৬৩১০। জনপ্রিয় এই ফিচার ফোনটি নতুন ডিজাইনে বাজারে এলো। ২ দশক আগে বাজারে এসেছিল এই ফোন। এখনও গ্রাহকের স্মৃতিতে রয়ে গিয়েছে নকিয়া ৬৩১০।
ঢাকা কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য আগামী ২৪ অক্টোবর হল খুলে দেওয়া হচ্ছে। শনিবার (১৬ অক্টোবর) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এবং ছাত্রাবাস কমিটির আহ্বায়ক ও উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।